1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় খালেদা জিয়ার ৩ মামলার শুনানি অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করে দায়ের করা ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা এবং কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় পৃথক তিনটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে ওই তিন মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও দায়রা জজ মো.হেলাল উদ্দিনের আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা তার উপস্থিতির জন্য সময় আবেদন করেন। বিচারক সময় আবেদন মঞ্জুর করলেও শুনানির পরবর্তী তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
জানা গেছে,২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে অন্যদের অন্তর্ভুক্ত করে মোট ৭৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। যার শুনানির সময় ছিল বুধবার (২০ সেপ্টেম্বর)। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অপর একটি মামলাও একই শুনানিতে অন্তর্ভুক্ত ছিল। অপর দিকে ২০১৫ সালের চৌদ্দগ্রামের হায়দারপুলে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের আরও একটি মামলায় আসামিদের উপস্থিতির শুনানি একই আদালতে অনুষ্ঠিত হয়। তিনটি মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতে উপস্থিত করার জন্য আইনজীবীরা সময় আবেদন করেন।
এদিকে শুনানিতে মামলার অন্যতম আসামি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী,বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শওকত মাহমুদ হাজির ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০