1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালী,উন্নয়ন মেলার উদ্বোধন,আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের টাউন হল মাঠে বেলূন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন-মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)পঙ্কজ বড়ুয়া,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান,কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম,প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই স্লোগানে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০