1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯৯ বার দেখা হয়েছে
 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ১৪ বছরের ছেলে পবিত্র চন্দ্র বর্মন (১৪)। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পবিত্র চন্দ্র বর্মন রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর (মাস্টারপাড়া) গ্রামের বাসুদেব চন্দ্র বর্মনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মা মনারানী রায়ের সঙ্গে ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায় পবিত্র চন্দ্র বর্মন। এ সময় পবিত্র চন্দ্র বর্মন ঘরে তার মামার সঙ্গে খেলা করার সময় হঠাৎ রুমের সিলিং ফ্যানটি নিচে পড়ে যায়। তাৎক্ষণিক পবিত্র চন্দ্র বর্মন ও তার মামা রুম থেকে বেরিয়ে আসে। সেই ফ্যান সরাতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান মনারানী। মাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পবিত্র চন্দ্র বর্মন নিজে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এতে মা বেঁচে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় পবিত্র চন্দ্র বর্মনের। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০