1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লা আইনজীবী সহকারি সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৩১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ আইনজীবী সহকারি সমিতি কুমিল্লা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা আদালতে সংগঠনটির কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলো কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আহসান উল্লাহ খন্দকার। বিশেষ অতিথি ছিলেন এনরোলম্যান্ট সেক্রেটারি সৈয়দ সাইদুল আহসান টিপু, সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মজিবের সভাপতিত্বে সভার সঞ্চালক ছিলেন সাবেক সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক। উল্লেখ্য যে গত ৩১ আগষ্ট ২০২৩ তারিখে আইনজীবী সহকারি সমিতির নির্বাচনে সভাপতি মোঃ আবু তাহের কালন ও সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন নির্বাচিত হয়। গতকাল দুপুরে সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করেন সদ্য নির্বাচিত ১৫ সদস্য। এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আবু তাহের, সহ সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান সরকার, সহ সম্পাদক মোঃ আবুল হাশেম, অর্থ সম্পাদক মোঃ আতাউর রহমান ম্সুদ, দপ্তর সম্পাদক মোঃ শহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, প্রচার সম্পাদক মোঃ লিটন মিয়া মুন্সী।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী কৃষœ পালসহ সমিতির সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ।পরে অতিথি বৃন্দ নির্বাচিত নেতৃবৃন্দ কে ফুলের মালা পরিয়ে বরন করে নেন।এবং পুরাতন কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব বুজিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০