1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

জামালপুরে বিদ্যুৎপৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৯ বার দেখা হয়েছে
 জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপে বিদ্যুৎপৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা এলাকার কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) প্রতিবেশি মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চালের বিদ্যুতের সর্টসার্কিট হলে কাঠমিস্ত্রি রুবেল মিয়া বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবাকে ধরতে গিয়ে তার শিশু সন্তান এনায়েত (৬) বিদ্যুৎপৃষ্ট হয়। পরে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোঁকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দ্বীন আমিন জানান, বাবা-পুত্রের বিদ্যুৎপৃষ্টের ঘটনাটি শুনেছি। অত্যন্ত দু:খজনক ঘটনা। সেখানে গিয়ে বিষয়টি খোজখবর নিচ্ছি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০