1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ইয়াবা সেবনের দায়ে ২ তরুণের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬৫ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীল সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ২ তরুণকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাদেরকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন,নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মো.বাবুলের ছেলে আবুল হোসেন খোকন (২০) একই ওয়ার্ডের কাঠপট্রি এলাকার মৃত আহসান উল্যার ছেলে আবদুর রহমান বাবু (২৩)। শনিবার(৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালের দিকে নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাঠপট্রি এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় দুই যুবককে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ও দুই তরুণকে ৫শত টাকা জরিমানা ও ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০