1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খালার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্টে কিশোরী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৬ বার দেখা হয়েছে
 সাকিব আল হেলাল ( বরুড়া- কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার ১ নং আগানগর ইউনিয়নের শরাপতি( পূর্বপাড়া) কাজি পুকুরপাড়ের আনছর আলীর বাড়িতে মোসাঃ ফারিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।এ ঘটনায় তার খালাতো বোন নাসরিন (১৪) নামে আরেক কিশোরী আহত হয়েছে। শুক্রবার(৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ফারিয়া ও তার খালাতো বোন নাসরিন বাড়ির ছাদে উঠে। ছাদের পাঁশ দিয়ে বিদুতের তার থাকায় অসাবধানতা বশত দুইজনেই বিদ্যুতপৃষ্ট হয়।দুজনকে আহত অবস্থায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ফারিয়ার মৃত্যু হয়। তার খালাতো বোন নাসরিনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় স্থানান্তর করেন। নিহত ফারিয়া ১ নং আগানগর ইউনিয়নের জগদাসার (খান বাড়ি) গ্রামের ওমর ফারুকের মেয়ে। আহত নাসরিন একই ইউনিয়নের শরাপতি(পূর্বপাড়া)গ্রামের সাহেদ আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়,দুদিন পূর্বে জগদাসার গ্রামের ফারিয়া একই ইউনিয়নের শরাপতি খালা র বাড়িতে বেড়াতে আসে।শুক্রবার বিকালে খালাতো বোন নাসরিনকে সাথে নিয়ে বাড়ির ছাদে উঠে। ছাদে উঠার পর হটাৎ করে দুজনে বিদ্যুৎপৃষ্ট হয়।তাদের বিদ্যুৎপৃষ্টের বিষয়টি কেউ টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ফারিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নাসরিনের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ বিষয় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ফরিদ বলেন,মেয়েটি বেড়াতে খালার বাড়িতে এসেছিল।বিকালে ছাদে উঠার পর ওই ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন,এ বিষয়ে কেউ কিছু আমাদের জানায় নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০