1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

চৌদ্দগ্রামে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪২ বার দেখা হয়েছে
 চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে মানবিক সংগঠন ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক। ফাউন্ডেশনের সভাপতি রকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রবিনের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হায়দার, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সেভ দ্য হিউম্যানিটির সমন্বয়ক আব্দুল হান্নান, হৃদয়ে কুমিল্লা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, রেইনবো ব্ল্যাড ব্যাংকের প্রতিষ্ঠাতা শাখাওয়াত হোসেন সোহাগ প্রমুখ। এসময় ধোড়করা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০