1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯১ বার দেখা হয়েছে
ময়মনসিংহ প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে জানান ২৪ ঘণ্টায় সাতজনের উপসর্গে মৃত্যু হলেও এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেব আলি (৮০), আনোয়ারা (৪০), জিসান (১৬), নান্দাইলের শাহনাজ (৪০), ভালুকার হাসমত আলি (৭৫), ফুলবাড়িয়ার আবুল হোসেন (৭০) ও জামালপুর সদরের নাসিমা (২২)। তিনি আরও জানান, আইসিইউতে আটজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৭ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছের ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৮৭টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০