1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সিএনজিতে থাকা কার্টুনে মিলল নবজাতকের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫৮ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পুলিশ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।
রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সুধারাম মডেল থানার সামনে সিএনজি চালিত অটোরিকশা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে সিএনজি চালক মো. রাসেল ৩ জন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওয়ানা হয়। সিএনজিতে উঠার সময় একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টুন ছিল বলে সিএনজি চালক দেখতে পায়। যাত্রীদেরকে সোনাপুর জিরো পয়েন্টে নামিয়ে সিএনজি চালক আরও ২ বার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। পরবর্তীতে সিএনজি চালক গাড়ির পিছনের অংশের সিটের উপর একটি কার্টুন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করে। পরে পুলিশ তাকে সিএনজি ও কার্টুন সহ থানায় আসতে বলে। পরবর্তীতে সিএনজি চালক তার গাড়িসহ থানায় গেলে পুলিশ সদস্যরা কার্টুন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০