1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯২ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত নাসির উদ্দিন মাসুদ(৩৭) উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের কোনার বাড়ির মৃত জালাল আহমদের ছেলে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে,একই দিন ভোর রাতের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার রাত ৩টার দিকে নিহত মাসুদ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চুরি করতে ঢুকে। বিষয়টি আচ করতে পেরে বাড়ির মালিক চিৎকার করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে দেখতে পেয়ে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। ছয়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ওহিদুজ্জামান বলেন,চুরির জন্য ঢুকেছে না মাইয়োল্যা (মেয়ে) চুরির জন্য ঢুকেছে। আমরা এর বিকল্পটাও চিন্তা করি। নারী ঘটিত কোনো ব্যাপারও হতে পারে। বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে। এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি তদন্ত আরো বলেন,এ বিষয়ে এখনই কিছু বিস্তারিত বলা যাচ্ছে না,এটা তদন্তের বিষয়। মনগড়া কথা বলে দিলে আমার তদন্ত আরেক রকম আসবে। তাহলে ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে,পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে নিহত মাসুদের বিরুদ্ধে আগের কোন চুরির মামলা আছে কিনা এমন প্রশ্ন করা হলে এ পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০