1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন
স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
শনিবার ২ সেপ্টেম্বর সকালে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতালের সভা কক্ষে সকলের সাথে মতবিনিময় করেন এবং জরুরি সেবা ব্যবস্থা, ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলায় ডেঙ্গু ওয়ার্ডসহ হাসপাতালের সকল ওয়ার্ড ঘুরে দেখেন।
হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ নেওয়াসহ নব নির্মিত ডায়ালাইসিস ওয়ার্ডের বাকী কার্যক্রম এবং নবসজ্জিত আইসিইউ ঘুরে দেখেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।এরপর হাসপাতাল চত্বরে তিনি একটি বৃক্ষ রোপন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মোহাম্মদ আজিজুর রাহমান সিদ্দিকী,কুমিল্লা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ,জেলা সিভিল সার্জন ডাঃ নাসিমা আকতার। আরও উপস্থিত ছিলেন সকল উপ-পরিচালক, সহকারী পরিচালক,অধ্যাপক, কন্সাল্টেন্টসহ হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০