1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় ভারতীয় আতশবাজীসহ ছয়জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা র র্যা ব-১১, সিপিসি-২ বিশেষ অভিযানে শাসনগাছা এলাকা থেকে এক লক্ষ চব্বিশ হাজার ছিয়ানব্বই) পিস ভারতীয় আতশবাজী ও অন্যান্য পণ্যসামগ্রীসহ ছয়জন চোরাকারবারি গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১১, সিপিসি-২ এর একটি অভিযানে গত ০১ সেপ্টেম্বর রাতে শাসনগাছা এলাকায় ১,২৪,০৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০,০০০ পিস ভারতীয় পন্ডস পাউডার,৮৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ ও ১৯২ পিস ভারতীয় তেল’সহ ছয়জন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলোঃ ১। কুমিল্লা শাসনগাছা গ্রামের কবির হোসেন এর ছেলে মোঃ রনি (২১); ২। একই গ্রামের মোঃ আবুল হাশেম এর ছেলে নিরব হাসান অপু (১৯); ৩। ইন্তাজ আলী এর মেয়ে জেসমিন (৩০); ৪। একই থানার আড়াইওড়া গ্রামের মৃত জামাল হোসেন এর ছেলে মোঃ নাইম (২০); ৫। একই থানার মুড়াপাড়া গ্রামের মৃত মোস্তাক এর ছেলে ছাইম হোসেন (২০) এবং ৬। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মোঃ শুকুর উদ্দীন এর ছেলে মোঃ কবির (২৮)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০