1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো নবজাগরণ সংঘ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯০ বার দেখা হয়েছে
মোঃ সোহেল রানা দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি// কু‌মিল্লার দেবীদ্বারে ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর ব্রিজ থেকে আশানপুর হয়ে বা‌লিবা‌ড়ি চর এলাকা পর্যন্ত গোমতী বেরিবা‌ঁধের প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কার করেছে আশানপুর নবজাগরন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আশানপুর গ্রামের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী মোঃ আক্তারুজ্জামান’র আ‌র্থিক সহায়তায় শুক্রবার সকাল থেকে দিন ব‌্যাপী ইট, বা‌লি, সুরকী দিয়ে ‌স্বেচ্ছাশ্রমে ওই সড়ক‌টি সংস্কার করা হয়। এ সময় উপ‌স্থিত ছিলেন আওয়ামী লীগ ফ‌তেহাবাদ ইউ‌নিয়ন শাখার সাধারন সম্পাদক ও সম্ভাব‌্য চেয়ারম‌্যান প্রার্থী কেএম কামরুজ্জামান মাসুদ, দেবীদ্বার উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি সৈয়দ খ‌লিলুর রহমান বাবুল, নবজাগরন সং‌ঘের উপ‌দেস্টা জিএমএম ফারুক, লক্ষীপুর নবযাত্রা সং‌গঠ‌নের সভাপ‌তি মো. বদরুল হাসান সা‌জিব, আশানপুর নবজাগরন সং‌ঘের সাধারন সম্পাদক আব্দুল কাইউম মুন্সী, মো. মামুনুর র‌শিদ মুন্সী সহ সংগঠ‌নের স্বেচ্ছা‌সেবীরা। এসময় কামরুজ্জামান মাসুদ জানান, ছোট-বড় গর্ত আর খানা-খ‌ন্দে ভরা সড়ক‌টি চল‌তি বর্ষাকা‌লে হাজার হাজার পথচারী ও যানবাহ‌নের চলাচ‌লে চরম দু‌র্ভো‌গের কারণ হ‌য়ে‌ছি‌লো। মানু‌ষের দু‌র্ভো‌গ লাঘ‌বে আমরা পা‌রিবা‌রিক ভা‌বে প্রয়োজনীয় অর্থ সহায়তা‌ দি‌য়ে সড়ক‌টি সংস্কার ক‌রে দি‌চ্ছি। সংস্কার কা‌জে আশানপুর নব জাগরন সংঘের সদস‌্যরা স্বেচ্ছাশ্রম দি‌য়ে মানবতার উজ্জল দৃস্টান্ত স্থাপন ক‌রে‌ছে। ভ‌বিষ‌্যতেও এ ধর‌নের সেবামূলক কা‌জে আ‌মি এবং আমার প‌রিবার ফ‌তেহাবাদ ইউ‌নিয়নের মানু‌ষের পা‌শে থাক‌বো

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০