1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৯৩ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধার বোনারপাড়া পঞ্চগড় রুটে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুকরণের উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি। এ উপলক্ষে ২৯ আগস্ট মঙ্গলবার গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম শামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। এতে আরও বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হায়দার আলীসহ জেলা, উপজেলা আওয়ামী লীগসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সারা দেশের পরিকল্পনা হিসেবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু করা হলো। এর ফলে এ অঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগের সুবিধা বাড়বে। তিনি বলেন, এ অঞ্চল থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের ৮ জেলার বিকল্প যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নেই। এই ট্রেনটি এ অঞ্চলের মানুষের জন্য যাতায়াত ও মালামাল পরিবহণসহ অন্যান্য সুযোগ সুবিধার সৃষ্টি হবে। শুধু তাই নয়, আট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে। এ কারণে গাইবান্ধা জেলার স্কুল-কলেজ শিক্ষকদের প্রায়ই দিনাজপুর যেতে হয়। এক্ষেত্রে ট্রেনটির গুরুত্ব অপরিসীম। ট্রেনটি সকালে গাইবান্ধার বোনারপাড়া থেকে রওনা দিয়ে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুরে পৌঁছবে। ট্রেনটি চালু হওয়ায় যেমন কম লাগবে তেমনি ভাড়াও অনেক সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের ৮ জেলার প্রতি বিশেষ নজর দিয়েছেন। তিনি এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে নিজে কাজ করছেন।
এরপরে দুপুর ২টায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন এবং সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুকের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি,গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক মন্ডল। আরো বক্তব্য রাখেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০