1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৬২৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার গোবিন্দপুর রেলগেটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকাল তিনটায় নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বড় ভাই জাহিদ পেশায় একজন সিএনজি চালক ছিলেন। ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু মাদকসহ অন্যান্য কারণে তার বড় ভাইয়ের কাছে প্রায়ই টাকা পয়সা চাইতো বলে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে সোমবার দুপুরে জাহিদের বাড়িতে গিয়ে মাসুম বাকবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয়। তারা দুজন গোবিন্দপুর এলাকার মৃত আমিন মিয়ার সন্তান। ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়,জাহিদ কে ধারালো কিছু দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করা হয়েছে। এছাড়া তার মাথায় পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে বলে দেখা গেছে।
নিহত জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া জানান, গোবিন্দপুর এলাকায় তাদের জায়গা সম্পত্তি ও বাড়ি নিয়ে জাহিদ ও মাসুমের প্রায়ই ঝগড়াঝাটি হত। সোমবার আমি অফিসে থাকাকালীন সময়ে স্থানীয়রা আমাকে ফোনে জানায় মাসুম আমার বাবাকে মেরে ফেলেছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক রকিবুল ইসলাম (তদন্ত) জানান, জাহিদ ও মাছুম দুই ভাই ই মাদকাসক্তের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। তারা সাজাপ্রাপ্ত হয়ে আবার ছুটেও এসেছে। তবে আজকের ঘটনা কি নিয়ে তা তদন্ত চলছে। এছাড়া ঘটনাটি যেহেতু রেললাইনে সেহেতু জিআরপি পুলিশ এ বিষয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০