1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬৩৩ বার দেখা হয়েছে

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চাপায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার বেলা ১১টার দিকে মহাস্থান মহা সড়কের হাতিবান্ধা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে মহাস্থান থেকে মোকামতলা গামী একটি মোটর সাইকেল চালককে রংপুরগামী একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক বগুড়ার গাবতরী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের আঃ সামাদের পুত্র নজরুল ইসলাম(৩২) এর মৃত্যু হয়। সংবাদ পেয়ে শিবগঞ্জ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম নিশ্চিত করেন। উল্লেখ্য যে, নিহত নজরুল ইসলাম একজন ট্রাক ব্যবসায়ী,সে মহাস্থানে এসে তার ট্রাকের ড্রাইভারদের কাছে থেকে ভাড়ার টাকা বুঝে নিয়ে বাড়ী যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। তার মৃত্যুর সংবাদ বাড়ীতে পৌছিলে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০