1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দিল মুরাদনগর থানা পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৬ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দীর্ঘ ৪০বছর বিভিন্ন থানায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন মোঃ
আব্দুল জলিল। চাকরিজীবনের পরিসমাপ্তিতে শেষ কর্মস্থল কুমিল্লার মুরাদনগর থানা
থেকে তাদেরকে বর্ণাঢ্য আয়োজনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বুধবার বিকালে থানা চত্বরে আনন্দঘন পরিবেশে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা
অনুষ্ঠিত হয়। এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করেন অফিসার ইনচার্জ
মোঃ সাদেকুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মোকাদ্দেস
হোসেন ও মুরাদনগর থানার পুলিশ সদস্যগণ। সংবর্ধনা শেষে থানা থেকে বিদায়ের
সময় পুলিশ সদস্যগণ অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ আব্দুল জলিলকে বাড়িতে পৌঁছে
দেয়ার জন্য থানার সুসজ্জিত সরকারি গাড়িতে তুলে দেন।

অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুল জলিল বলেন, ‘চাকরি জীবন শেষে এমন সম্মান
অনেকের ভাগ্যে জুটে না। আমরা সত্যিই আনন্দিত। অবসরে যাওয়ার সময়
আমাদেরকে এমন সম্মান প্রদর্শন করার জন্য বাংলাদেশ পুলিশ ও মুরাদনগর থানাকে
অসংখ্য ধন্যবাদ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান,
মুরাদনগর থানায় দ্বিতীয়বারের মতো এধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
কিছুদিন পূর্বে দুই পুলিশ কনস্টেবল অবসরে যাওয়ার পর তাদেরকে বর্ণাঢ্য
আয়োজনে বিদায় সংবর্ধনা ও সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা
করেছি। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয়
করে রাখতে বিশেষ এই আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০