1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মুরাদনগরে মাদক নির্মূলের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মাদক প্রতিরোধের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় বড় মসজিদ সংলগ্ন মাঠে এলাকাবাসীর উদ্যোগে এই সভা করা হয়।
মুরাদনগর উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাদেকুর রহমান।

স্থানীয় আল-আমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য রাম প্রসাদ দেব, ব্যাবসায়ী মনির হোসেন, ইমরান হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফরিদ মিয়া, হাজ্বী ইদন মিয়া, সহিদ উদ্দিন চৌধুরী, গৌরাঙ্গ দেব নাথ, কাজল বারী, মহিলা ইউপি সদস্য শিমুল বেগম, সাবেক মেম্বার আবদুল জলিল, ব্যবসায়ী মাসুদ মিয়া, জিলানী আলম, রুবেল আহাম্মদ প্রমুখ।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রায় ৫শতাধিক গ্রামবাসী সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নগরপাড় গ্রামের যুবসমাজ ও ভবিষৎ প্রজন্মকে রক্ষার জন্য এলাকা থেকে মাদক নির্মূল এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশকে সহযোগিতার পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে ও এলাকার পরিবেশ উন্নয়নের লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০