1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

করোনায় আরো ৩৪ মৃত্যু, শনাক্ত ৩৫৮৭

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৬২৮ বার দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৭শ ৯৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৫শ’ ৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩শ ৯৫ জন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯শ’ ৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৮শ’ ৯৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২শ’ ১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১শ’ ১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‍্যাপিড অ্যান্টিজেন ৭২টি।

এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৩শ’ ২৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৭শ’ ৩১টি।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ৯ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন। এছাড়া খুলনা, বরিশাল এবং রংপুর বিভাগে ১ জন করে মোট ৩ জন রয়েছেন। মৃত ৩৩ জন হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ বছর থেকে ৪০ এর মধ্যে রয়েছে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ১ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২শ’ ২০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ৩ হাজার ৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ হাজার ৫শ’ ৪৩ জন। এখন আইসোলেশনে আছেন ১০ হাজার ৪শ’ ৬২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০