1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

স্কুলছাত্রীদের গালাগালি করে টিকটক বানানো দুই কিশোর গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৫৩০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে স্কুল ছাত্রীদের গালাগালি করে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজেস বড়ুয়া। গ্রেপ্তারকৃতরা হলো চান্দিনা উপজেলার তীরচর গ্রামের ১৪ বছর বয়সী আতিক। সে টিকটক ভিডিও করতো। অপরজন হলো দাউদকান্দি উপজেলার বীরতলা এলাকার ১৭ বছর বয়সী হৃদয় আহমেদ ১৭। ওসি রাজেস বড়ুয়া জানান,পুলিশ সুপারের নির্দেশে টিকটকারদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়েছে। রোববার দুপুরে তাদের গ্রেফতার করে মুরাদনগর থানায় প্রেরণ করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন জব্দ করে টিকটক একাউন্ট বন্ধ করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল বারি জানান,গ্রেফতার দুই কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য,গত বুধবার কুমিল্লা মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকা ছাত্রীদের উদ্দেশ্য অশ্লীল গালগাল দিয়ে টিকটক ভিডিও তৈরী করে একদল বখাটে কিশোর। বুঝ নাই ব্যাপারটা নামে একটি ফেইসবুক পেজ থেকে ছাড়া ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠে সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০