1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীত এমপি একরামের নেতৃত্বে শোক র‍্যালি ও শোকসভা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৬০২ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে শোক র‍্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, নোয়াখালী জেলা আওয়ামী লীগও শোক দিবসে পৃথক ভাবে ব্যাপক কর্মসূচি পালন করে।

এমপির নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার অনুসারী নেতাকর্মিরা। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে বেলা ১১টায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে এমপি একরামুল করিম চৌধুরী। এর আগে তার অনুসারী নেতাকর্মি নিয়ে একরামুল করিম চৌধুরী জেলা শহরের প্রধান সড়কে শোক র‍্যালি করেন।
এ সময় সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

শোক সভায় একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামীলীগের কিছু নেতাকর্মি বিএনপির সাথে রাতের বেলা গোপনে আঁতাত করে নৌকার বিরুদ্বে ষড়যন্ত্র করছে। তিনি দলীয় নেতাকর্মিদের লক্ষ্য করে বলেন আপনারা সতর্ক থাকবেন। আমাদের দেশরত্ন প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাতে আজ আপনাদের দাম আছে। নচেৎ আপনাদের কোন মূল্য থাকবে না। আমেরিকা ও এখন শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। তিনি পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০