1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় খুনী মোশতাকের বাড়িতে হামলা ইটপাটকেল নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৬৬১ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
৩১ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সাড়ে ১১ টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে ওই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু খুনি মোশতাকের সম্পত্তি বাজোয়াপ্রাপ্তের দাবিতে কুমিল্লার দাউদকান্দির দশপাড়ার বাড়ি ঘেরাও সহ প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচীর আয়োজন করে উপজেলা আওযামীলীগ। কর্মসূচী চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে বাড়ির সামনে যায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বাড়ির সামনে খন্দকার মোশতাকের কুশপুত্তলিকা দাহ করে। বঙ্গবন্ধু খুনি মোস্তাকের সম্পত্তি বাজোয়াপ্রাপ্ত মরনোত্তর বিচারসহ কবর অপসারণের দাবিতে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন করে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। দাউদকান্দি দশপাড়া বঙ্গবন্ধু ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকসহ আরো অনেকে। ওই প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০