1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বগুড়ায় বৃষ্টিতে কদর বেড়েছে ছাতা কারিগরদের!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৫২৩ বার দেখা হয়েছে

মিরু হাসান,ষ্টাফ রিপোর্টার

সারাবছর তেমন একটা কাজ থাকে না ছাতা কারিগরদের। তবে বর্ষা যেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ,বর্ষা এলেই কদর বাড়ে তাদের। আর গেলো কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বগুড়ার ছাতা কারিগররাও ব্যস্ত সময় পার করছেন।
দুপুর আড়াইটায় বগুড়া শহরের ছাতাপট্রি ও কাঁঠালতলা ফুটপাতে ছাতা মেরামতে ব্যস্ত ছিলেন জহুরুল ইসলাম। দীর্ঘ ৪১ বছর ধরে তিনি এ কাজের সঙ্গে যুক্ত। কাজের ফাঁকে কথা হয় তার সঙ্গে।
তিনি বলেন,মোটামুটি এখন কাজ হচ্ছে। বৃষ্টির দিনে ছাতা মেরামতের কাজ একটু বেশি হয়। তবে অন্য সময় তেমন একটা কাজ থাকে না। আয় রোজগার কেমন হয় জানতে চাইলে জহুরুল ইসলাম জানান,বর্তমানে প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়ায় ছাতার কাপড়,হাতল,স্প্রিং প্রভূতি জিনিসপত্র কিনতে হচ্ছে চড়া দামে। সরবরাহ রয়েছে অনেক কম। তারপরেও প্রতিদিন ২০ থেকে ২৫ টি ছাতা মেরামত করে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আয় করা যায়।
ছাতাপট্রির গলিতে বসা ছাতা কারিগর লয়া খলিফা বলেন, এখন কিছু কাজ আছে। তবে অন্য সময় বসেই থাকতে হয়। আরেক ছাতা কারিগর চেরু মিয়া বলেন,বৃষ্টি হলে ছাতা মেরামতের মোটামুটি কাজকর্ম হয়। তবে বছরের অন্য দিনগুলোতে সেরকম কাজ হয় না। এ সময়টাতে আমাদের কাজের চাপ বেড়ে যায় বহুগুণ।
ভ্রাম্যমাণ ছাতা কারিগর মনির হোসেন বলেন,বছরের অন্যান মৌসুমে তেমন কোন কাজ থাকেনা। শুধু মাত্র বর্ষার অপেক্ষায় থাকি। বর্ষা এলেই বাড়ি থেকে যন্ত্রপাতি নিয়ে বেড়িয়ে পড়ি ছাতা মেরামতের জন্য। আর বর্ষা এলেই আমাদের আয়ও বহুগুণে বেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০