1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দাউদকান্দিতে মুজিববর্ষে ঘর ও জমি পেল আরও ৯০টি ভূমিহীন পরিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫৫৪ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রল্পের ৪র্থ পর্যায়ে জমি ও ঘর পেলেন আরও ৯০টি ভূমিহীন পরিবার।

বধুবার (৯ আগস্ট)সকালে একযোগে সারাদেশে আশ্রয়ণ-২ প্রল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জমি ও গৃহ হন্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ৯০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেয়ে মহাখুশি।
দাউদকান্দি উপজেলায় মোট ৪৭৬টি ঘরের মধ্যে ৩৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়েছে।
বুধবার(৯ আগস্ট)সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’শতক জমি ও ঘরের দলিল তুলে দেন,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপি৷
ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে (১ম ধাপে)৯০ টি ঘরসহ মোট ৪৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়। এ বছরের মধ্যে বাকী ২৬টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে দাউদকান্দি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.জিয়াউর রহমান,মডেল থানার কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সাইদুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০