1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৫৮০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ও এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সেনবাগ ও লক্ষ্মীপুর জেলার রামগতির বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তি সহায়তায় ওই আন্তঃজেলা চোরদের গ্রেফতার ও চুরি হওয়া গাড়ী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোররা হলো- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাতারপাইয়া গ্রামের আবদুল জলিলের ছেলে সুজন (২৩), জয়নগর গ্রামের মৃত বশির আহমদের ছেলে ইসমাইল হোসেন (৩৫),কাজুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে রিপন মিয়া ড্রাইভার (৩০),ইটবাড়িয়া গ্রামের গাজী আবদুর রবের ছেলে আবদুল কাইয়ুম (৩০), উত্তর শাহপুর গ্রামের মোঃ আবদুর রবের ছেলে জসিম উদ্দিন (৩৮) ও রামগতি উপজেলার পূর্ব চরসিথা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সালেহ উদ্দিন (৩২)। জানা যায়, গত ২২ জুলাই উপজেলার নাথেরপেটুয়া অটোপার্টসের স্বত্বাধিকারী মোঃ মানিকের একটি টাফি ট্যাক্টর চুরি হয়। পরে তিনি গত ২৩ জুলাই বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার(৫ আগস্ট) নোয়াখালীর সেনবাগ থেকে প্রথমে সুজনকে, পরে সুজনের দেয়া তথ্যমতে, চোরাইকৃত টাফি ৩৫ মডেলের ১টি টাফি ট্যাক্টর বাকী চোরদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম গ্রেফতারে বিষয় নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের ওই ৬ সদস্যকে কুমিল্লা কোর্টের প্রেরণ করা হয়েছে। এদিকে কুমিল্লা সদর দক্ষিণ এলাকার শুয়া গাজী থেকে মোঃ খলিল চৌধুরীর ১টি ও লাকসামের চন্দনা বাজার জন্টু মার্কেট থেকে বদিউল আলমের ১টিসহ সম্প্রতি লাকসাম,মনোহরগঞ্জ,নাঙ্গলকোট, কুমিল্লা সদর দক্ষিণ এলাকা থেকে কয়েকটি ট্যাক্টর গাড়ী চুরি হওয়া খবর পাওয়া যায়। খলিল চৌধুরী ও বদিউল আলম জানান, গ্রেফতারকৃত চোরদের জিজ্ঞাসাবাদ করলে আমাদের চুরি হওয়া গাড়ীর তথ্যও বেরিয়ে আসবে। ভূক্তভোগী মালিকরা, তাদের গাড়ী উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০