1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ট্রলারডুবিতে স্বামী বেঁচে গেলেও নববধূর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৭৯৪ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ার তরুণী শারমিন আক্তার (২৩)। বিয়ে হয়েছে মাত্র চারদিন আগে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের জহিরুল ইসলামের সঙ্গে। শুক্রবার (২৭ আগস্ট) স্বামীকে নিয়ে বাবার বাড়িতে ফেরার কথা। বাবার বাড়ি ফিরতে স্বামীকে নিয়ে বিকেল সাড়ে ৪টায় চম্পকনগর থেকে নৌকাযোগে রওয়ানা হন শারমিন। কিন্তু বাবার বাড়ি পৌঁছার আগেই নৌকাডুবিতে মারা যান শারমিন। তবে প্রাণে বেঁচে যান শারমিনের স্বামী জহির। শারমিনের ভাই আলমগীর জানান, শারমিনের সঙ্গে তার স্বামী, দেবরসহ চারজন আমাদের বাড়ি আসছিল। পথে লইছকার বিলে বালুবোঝাই নৌকার সঙ্গে সংঘর্ষ হলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এতে ভগ্নিপতিসহ অন্যরা তীরে উঠলেও আমার বোনের মরদেহ রাতে হাসপাতালে পাই। সকালে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে বিজয়নগর থানায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০