1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা,পাসের হারে এগিয়ে ছেলেরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৬৫৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে আছেন ছেলেরা। শুক্রবার (২৮ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডে ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে এই চিত্র দেখা যায়। বোর্ডে প্রকাশিত ফলাফলে দেখা যায়,মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৯১৮ জন ও ছেলে শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৭০৫ জন জিপিএ-৫ পায়। মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরে মোট পাশের হার ৭৮.৪২ শতাংশ। তারমধ্যে ছেলে শিক্ষার্থী ৭৮.৭৯ শতাংশ ও মেয়ে শিক্ষার্থী ৭৮.১৪ শতাংশ পাশ করেন। এই বছরে কুমিল্লা বোর্ড থেকে মোট ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। তারমধ্যে ছেলে পরীক্ষার্থী অংশ নেয় ৭৭ হাজার ১০০ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৭৪৭ জন পাস করেন। মেয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। যাদের মধ্যে পাশ করেন ৮২ হাজার ৪৬৯ জন। মোট ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেন। একজন শিক্ষার্থীর অবিভাবক বলেন, মেয়েরা বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, পরিবারকে আর্থিকভাবেও সাহায্য করছে, এমনকি কোনো কোনো পরিবারে মেয়েসন্তানটিই সব দায়িত্ব পালন করছেন। ফলে মা-বাবা মেয়েদের লেখাপড়ার গুরুত্ব বুঝতে পারছেন। অন্যদিকে শিক্ষকরা বলছেন, সামাজিক অনেক প্রতিকূলতার মধ্যেও মেয়েরা ভালো করছে এটি একটা ভালো দিক। কিন্তু মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে থাকার কথা থাকলেও তারা পিছিয়ে পড়ছে-এটা কোনোভাবেই ভালো দিক নয়। এজন্য ছেলেদের বহির্মুখী মনোভাব এবং মোবাইল ও ইন্টারনেট-এর অপব্যবহারকেই দায়ী করছেন তারা। তারা বলছেন, মেয়েদের তুলনায় ছেলেদের পড়াশোনার সুযোগ বেশি। কিন্তু এরপরও মেয়েদের তুলনায় ছেলেরা পিছিয়ে থাকছে। মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিস্তার লাভের যুগে এটা অবশ্যই শংকার। এ জন্য অভিভাবকদের সতর্ক থাকার তাগিদ দেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০