1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নামাজরত অবস্থায় নারীকে হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৯৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া(মানিকমুড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারী গোহারুয়া(মানিকমুড়া)গ্রামের আবুল কাশেমের স্ত্রী রশিদা বেগম(৫৫)। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওই নারীর গায়ের গহনা ও মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে কিংবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ের জামাই মোহাম্মদ নবীর বলেন, গত ৮ মাস আগে তার ছেলে বিল্লাল হোসেন পোল্যান্ড থেকে এসে একই গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর বিল্লাল বিদেশে চলে যায়। এদিকে মনোমালিন্যের কারণে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। সে থেকে তিনি একাই থাকতেন। জানতে পেরেছি তিনি বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ছিলেন। সেজদারত অবস্থায় মাথায় আঘাতের কারণে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুরো রুমে রক্ত ছড়িয়ে পড়ে।
নিহতের ছেলে বিল্লাল হোসেন মুঠোফোনে জানিয়েছেন, মা আমাকে বলতো রাতে বাড়ির পাশে কে যেন দাঁড়িয়ে থাকে। আমি মাকে সাহস দিতাম। কিন্তু গতকাল রাতে ঘটনাটা ঘটে গেল। তারা আমার মাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। আমি মায়ের হত্যার বিচার চাই।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গতকাল রাতেই ঘটনাস্থলে গিয়েছি। মহিলার মাথায় আঘাতের চিহ্ন আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। এখনো কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০