1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

রাসিক নির্বাচনে নৌকা প্রার্থী লিটনের নিরঙ্কুশ জয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৭৩ বার দেখা হয়েছে

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নিরঙ্কুশ জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকে পেয়েছেন মাত্র ১৩ হাজার ৪৮৩ ভোট।
বুধবার (২১ জুন) রাত সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
রাজশাহী সিটিতে ১৫৫ কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ জন। শতাংশের হিসাবে যা দাঁড়ায় ৫৬ দশমিক ২০ শতাংশ।ঘোষিত ফলাফলে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুরশিদ আলম ফারুকী হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৪৮৩ ভোট, জাকের পার্টির মো. লতিফ আনোয়ার গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট।জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীকে ১০ হাজার ২৭২ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০