1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়নে মুরাদনগরে আলোর ফেরিওয়ালা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৬৬০ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবায়ন করতে কুমিল্লার মুরাদনগরে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিস। ঘরে বিদ্যুৎ সংযোগের উপযোগী অর্থ্যৎ ওয়ারিং করা থাকলে সদস্য ফি আর জামানতের টাকা নিয়ে সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন।
সিএনজিতে বিদ্যুৎ সংযোগের সরঞ্জাম নিয়ে বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিস এর কর্মকর্তা-কর্মচারীরা। গাড়িতে আছে মিটার, বিদ্যুতের তারসহ অন্যান্য সরঞ্জাম। আছেন তিনজন লাইনম্যান ও একজন ওয়্যারিং পরিদর্শক। কোন হয়রানি নেই, দিতে হবে না কোন বাড়তি অর্থ। ব্যতিক্রমী এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আলোর ফেরিওয়ালা’।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পুরো দেশ শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায় আনতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিস সোমবার উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে এ কার্যক্রম পরিচালনা করেন। মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ফরিদ উদ্দিনের নেতৃত্বে উক্ত গ্রামে তাৎক্ষনিকভাবে ২২টি মিটার সংযোগ দেওয়া হয়।
মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ফরিদ উদ্দিন বলেন, এই মুজিব বর্ষে দেশবাসীকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। দেশে এখনো বিদ্যুৎ নিতে গিয়ে গ্রাহকেরা নানাভাবে হয়রানির শিকার হন। একটা সংযোগের জন্য দিনের পর দিন ঘুরতে হয়। অনেক সময় বাড়তি পয়সাও খরচ হয়ে যায়, যেটা কোনোভাবেই কাম্য নয়। তাই বাড়ি বাড়ি গিয়ে নতুন সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০