1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লঞ্চে ডিজে পার্টি কারার সময় বিদ্যুতের তারে জড়িয়ে নিহত-১, দগ্ধ- ১৫ জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৭৯২ বার দেখা হয়েছে

মোঃ শামীম
(তিতাস-কুমিল্লা)প্রতিনিধি :

কুমিল্লার তিতাসে লঞ্চের ছাদে ডিজে পার্টি করতে গিয়ে নিখোঁজ কিশোর শামীম হোসেনের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম তিতাস শিবপুর গ্রামের সিএনজি চালক আব্দুল মতিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ করে।

এর আগে সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিতাস নদীতে স্থানীয় যুবকরা মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামে একটি লঞ্চ ভাড়া করে ডিজে গানের তালে ছাদে নাচানাচি করছিল। এক পর্যায়ে ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে প্রায় ১৫ জন দগ্ধ হয়। এসময় পানিতে পড়ে নিখোঁজ হয় শামীম হোসেনসহ তিনজন। পরে দুইজনকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। আজ ভোরে ভেসে ওঠে শামীমের মরদেহ।

ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় দগ্ধ দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাতেই ভর্তি করা হয়েছে।

এ আর আহমেদ হোসাইন
তাং- ২৪-০৮ – ২০২১ইং
মোবাইলঃ ০১৮১৪৯১৯৪৩১

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০