1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গ্রেনেড হামলার দন্ডপ্রাপ্ত আসামী কায়কোবাদের কুশপুত্তলিকা দাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৭৪২ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
ভয়াল একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী বিএনপির সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের কুশপুত্তলিকা দাহ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা যুবলীগ। শনিবার বিকেলে বাঙ্গরা বাজার থানা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের হত্যা করে নেতৃত্ব শূণ্য করার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলা নিহত শহীদদের স্মরণে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবলীগ। অনুষ্ঠান শেষে ভয়াল একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী বিএনপির সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী বিএনপির সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার পূর্বক দেশে এনে শাস্তি কার্যকর করার দাবি জানায়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার যুবলীগের আহবায়ক নাইয়ুম খান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহজালাল ও মোজাম্মেল হক প্রমুখ।
সভার শুরুতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনার্থে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০