1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নরসিংদীতে শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি’ শান্তি পদক” প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৬২১ বার দেখা হয়েছে
  • নরসিংদী প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “জুলিও কুরি’ শান্তি পদক” প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা,স্মারক ডাকটিকেট উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৮ মে)দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর কনফারেন্স রুমে এই আলোচনা সভা,স্মারক ডাকটিকেট উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার নরসিংদীর উপপরিচালক মৌসুমি সরকার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী সিভিল সার্জন ডা.মো.নুরুল ইসলাম,নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)শামসুল আরেফিন,নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু,নরসিংদী ইনডিপেনডেন্স কলেজে অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা ও সেক্টর ফোরাম ৭১ নরসিংদী এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতালিব পাঠান।
শোষিতদের মুক্তি ও বিশ্বব্যাপী শান্তি স্থাপনে বঙ্গবন্ধুর উদ্যোগের ফলে বিশ্ববাসী তাঁকে জুলিও কুরি পদক প্রদানের মাধ্যমে বিশ্ববন্ধুর যোগ্য মর্যাদায় আসীন করেছেন উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে চলেছেন মর্মে অভিমত ব্যক্ত করেন। এসময় প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর’জুলিও কুরি’শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট উন্মোচন করেন এবং এ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও স্মারক ডাকটিকেট বিতরণ করা হয়। পরবর্তীতে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০