1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৭৪১ বার দেখা হয়েছে
  • দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপি পালিত হয়েছে।
বুধবার ২৪মে সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান আসাদ।
লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ডা.মোঃ সফিকুল ইসলাম,দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,সংগঠনের কুমিল্লা জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মামুন,কেন্দ্রীয় সদস্য তানভীর খান,দাউদকান্দি শাখার অর্থ সম্পাদক শাহাদাত হোসেন,প্রচার সম্পাদক মারুফ হাসান ও সদস্য অভি প্রমুখ।
‘এগিয়ে চলো মানবতার সেবায়’এই শ্লোগানকে সামনে রেখে ২০১১ সালে যাত্রা শুরু করে লাল-সবুজ উন্নয়ন সংঘ। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের উদ্যোগে গত ১২ বছর ধরে বাল্য বিবাহ,ইভটিজিং,মাদক,ধর্ষণ,মোবাইল আসক্তির বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে আসছে হাজার হাজার শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০