1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মুরাদনগরে একাধিক মামলার আসামী ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৬৯৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে একাধিক মামলার আসামী মাদক সম্রাট গোলাম কিবরিয়া ও
তার দুই সহযোগীকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে মুরাদনগর থানা
পুলিশ। এ সময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকা থেকে
তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের মৃত
জীবন মিয়ার ছেলে গোলাম কিবরিয়া (৩৪), একই গ্রামের মোঃ ফারুক মিয়ার
ছেলে মোঃ রাসেল (২৮) ও আবুল হাশেমের ছেলে মোঃ জুয়েল (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, চলমান মাদক উদ্ধার অভিযান এর আওতায় পুলিশ পরিদর্শক
(তদন্ত) মোঃ মোকাদ্দেস হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ জালাল উদ্দিন,
হামিদুল ইসলাম ও এএসআই মোঃ হানিফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলার নগরপাড় এলাকায় অভিযান চালায়। এসময়
মোটরসাইকেলে করে কসবা থেকে নিয়ে আসা ১০ কেজি গাঁজা সহ একাধিক
মামলার আসামী গোলাম কিবরিয়া, তার দুই সহযোগী রাসেল ও জুয়েল কে
গ্রেফতার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, উপজেলার
নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে বহু চেষ্টার পর একাধিক মামলার আসামি মাদক
সম্রাট গোলাম কিবরিয়া ও তার দুই সহযোগীকে ১০ কেজি গাঁজাসহ
গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে
প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০