1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে ৩০ বেডের করোনা ইউনিট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৮৩৪ বার দেখা হয়েছে
দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার দেবীদ্বারে আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে ৩০ বেডের করোনা ইউনিট। ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়ক’ সংলগ্নে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপার্শ্বে ‘মাহবুব প্রাঙ্গনে’ ওই করোনা ইউনিট চালু করা হচ্ছে।
করোনা রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ভবনের তৃতীয় তলাকে ১০ বেডের করোনা ইউনিট হিসেবে ব্যবহার করে আসছিল। সম্প্রতি করোনা মহামারী প্রকোট আকার ধারন করায় ১০ বেডের করোনা ইউনিটে রোগী সংকুলান না হওয়ায়, মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু করা হচ্ছে।
রোববার বিকালে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই করোনা ইউনিট ভবন পরিদর্শন করতে এসে আগামী বৃহস্পতিবার থেকে ৩০ বেডের করোনা ইউনিটে রোগী ভর্তি কার্যক্রম শুরু করা এবং শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, ‘মাহবুব প্রাঙ্গন’র স্বত্বাধিকারী নাবিল মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, প্রাইভেট হাসপাতাল ও ডায়োগনেষ্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ময়নাল হোসেন প্রমূখ।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির বলেন, আগামী শুক্রবার থেকে মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু হচ্ছে। ওই ইউনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও জনবল দিয়ে পরিচালিত হবে। আমাদের নিজস্ব ভবনে ১০ বেডের একটি ইউনিট চালু আছে। করোনা মহামারী বেড়ে যাওয়ায় অতিরিক্ত রোগীদের জন্য ওই ইউনিট চালু করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০