1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৬৫ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিক্ষাবোর্ডে ৬টি জেলার ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন শিক্ষার্থীকে নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বছরের পরীক্ষার্থীদের মধ্যে ৭৭ হাজার ৪০৭ জন ছাত্র এবং ১ লাখ ৭ হাজার ৬৯৯ জন ছাত্রী রয়েছে। ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরাক্ষার্থী ৩০ হাজার ২৯২ জন বেশী।
কুমিল্লা শিক্ষাবোর্ডের ৬টি জেলা নোয়াখালী, ফেণী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৭২ টি কেন্দ্রের ১৭৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা পরিক্ষায় অংশ গ্রহণ করছে।
প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। এবারও সংশোধিত ও পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে হবে পরীক্ষা।
পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জিলা স্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রতি বছরের ন্যায় এবারেও আশা করি কুমিল্লাতে প্রতিটি কেন্দ্রে অত্যন্ত সুন্দর ও শান্ত পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হবে। নিরিবিছিন্নভাবে যাতে পরীক্ষা সম্পন্ন করতে পারি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁশের বিষয়ে অনেক গুজব মাঠে ছড়াবে। মিডিয়া কর্মীদের নিকট পজেটিভ ভূমিকা প্রত্যাশা করি। কারণ যে সমস্ত কথা গুলো বের হয় তার অধিকাংশই গুজব হিসেবে বের হয়। ইতিমধ্যে আজকে সকালেও আমরা দেখেছি এসব গুজব ছড়ানো শুরু হয়েছে। আইনশৃংখলা বাহিনী যথেষ্ঠ তৎপর রয়েছে। তিনি কুমিল্লা জিলা স্কুল কেন্দ্রসহ নগরীর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০