1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফুর্তি বন্ধ করবেন শ্রাবন্তী!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৩৭৫ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতার বেহালা পশ্চিম কেন্দ্র থেকে লড়ছেন নায়িকা শ্রাবন্তী। মঙ্গলবার (২৩ মার্চ) তিনি মনোনয়নপত্র জমা দেন। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছেন বেশ ঝাঁঝালো রাজনৈতিক বক্তব্য।

ইনস্টাগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি, তোলাবাজিমুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফুর্তি করার দান-খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সঙ্গে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে-দুঃখে সব সময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলাম।”

তার এই পোস্টে লাইকের সংখ্যা ১৭ হাজারেরও বেশি। লাইক দিয়েছেন বিরোধী পক্ষের রাজনীতিবিদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কৌশানী মুখার্জিরা। প্রথম দুজন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। কৌশানী আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী।

শাসকদলের পরোক্ষ সমালোচনা, আর সেখানে ‘লাইক’ দিচ্ছেন তাদেরই নেতারা? বিষয়টি যথেষ্ট অবাক করেছে সবাইকে।

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা যেত শ্রাবন্তীকে। তার এই পরিবর্তনে সমর্থন জানিয়েছেন নুসরাতের স্বামী নিখিল জৈনও। তবে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক বিরোধিতা শুধু রাজনীতির মাঠেই সীমাবদ্ধ। পেশাগত দিক দিয়ে কোনো প্রভাব পড়েনি। প্রার্থী হিসেবে রাজনৈতিক দলে নাম লেখানোর পর থেকেই এ কথা জানিয়েছিলেন উভয় দলের তারকা প্রার্থীরা। সেই অবস্থান থেকেই যশ দাশগুপ্তকে অনলাইনে শুভেচ্ছা জানিয়েছেন তারকা সংসদ সদস্য দেব। মিমি ছুটি কাটিয়ে এসেছেন বিজেপি প্রার্থী পার্নো মিত্রের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০