1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

আবারও পিআইবির ডিজি হলেন কুৃমিল্লার কৃতি সন্তান জাফর ওয়াজেদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৮২৪ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুৃমিল্লার কৃতি সন্তান একুশে পদক পাওয়া জাফর ওয়াজেদ আবারও তৃতীয় মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র মহাপরিচালক হিসাবে নিয়োগ পেছেন। তাকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র মহাপরিচালক(ডিজি) পদে পুনর্নিয়োগ দিয়েছে সরকার। ২০২০ সালে তিনি একুশে পদক পান। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য পিআইবি’র মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ২৫ এপ্রিল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। আদেশে বলা হয়েছে,‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ-কে তাঁর বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ২১ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জাফর ওয়াজেদ। পরবর্তীতে ২০২১ সালে আরও দুই বছরের নিয়োগ পেয়েছিলেন তিনি। গত ২০ এপ্রিল ছিল তার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চাকরির শেষ দিন। দাউদকান্দিতে জন্ম নেওয়া জাফর ওয়াজেদ সর্বশেষ দৈনিক জনকন্ঠের সহকারী সম্পদকের দ্বায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০