1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মোহনপুরে ট্রলির চাকায় পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৫৪৫ বার দেখা হয়েছে

মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে মাটি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে জাকির হোসেন (১৩) নামে এক হাফেজিয়া মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে ত্রিমোহনী টু কালিগন্জ রাস্তার ধুরইল রিফুজিপাড়া মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ধুরইল হাজিপাড়া এলাকার আব্দুল গাফ্ফার এর ছেলে। ধুরইল আহলে হাদিস ফাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবারের মাধ্যমে জানা যায়, জাকির হোসেন ধুরইল বাজারে যাওয়ার জন্য ট্রলিচালক ধুরইল হাটপাড়া এলাকার সোহেলকে থামতে বলে এবং চলন্ত গাড়িতে উঠতে গিয়ে পেছনের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইফতারির পূর্ব মুহুর্তে তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে মোহনপুর থানার ওসি মোহা. সেলিম বাদশাহ্ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০