1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

পলাশবাড়ীতে আশ্রয়ন প্রকল্পে নিম্ন মানের ইট বালু ব্যবহারের সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের তদন্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫৩৩ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ র্থ পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে নিম্ন মানের ইট বালু,কাঠ ব্যবহারে স্থানীয়দের অভিযোগের ভিক্তিতে গণমাধ্যমকর্মীরা সরেজমিন ঘুরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের নজরে আসায় অবশেষে তদন্ত শুরু করেছে গাইবান্ধা জেলা প্রশাসন ।
তদন্ত কর্মকর্তা হিসাবে সরেজমিনে তদন্ত শুরু করেছেন গাইবান্ধা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান সিদ্দিকী। তিনি আজ ৩ এপ্রিল সোমবার পলাশবাড়ী উপজেলার রামপুর মৌজায় ৩২ টি ও সাইনদহ মৌজায় ৩৮ নির্মাণাধীন ঘর পরির্দশন করছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,ইউপি সদস্য রাসেলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উক্ত ঘর নির্মাণের নিম্ন মানের সামগ্রী ব্যবহারের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান সিদ্দিকী জানান,এ প্রকল্প বাস্তাবায়নে সকলের সহযোগীতা প্রয়োজন। উক্ত বিষয়ে তদন্তের জন্য এসেছি,তদন্ত করছি। তদন্ত শেষে রিপোর্ট প্রদান করবো।
উল্লেখ্য,পলাশবাড়ী উপজেলার রামপুর ও সাইনদহ মৌজায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে নিম্ন মানের ইট বালু ও কাঠ ব্যবহার করার সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের পক্ষে হতে তদন্ত শুরু করা হয়েছে। এ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী স্থানীয় জনসাধারণের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০