1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৭০ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার শারুলিয়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে শেখ শহিদুল ইসলাম এবং চরকান্দি এলাকার মৃত রুস্তম আলীর ছেলে বোরহান শেখ। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) স্নিগ্ধ আকতার জানান,শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাতমাথায় অভিযান চালানো হয়। পরে সেই বাসে উঠে দেখা যায় চার যাত্রী অজ্ঞান অবস্থায় রয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অভিযানে একটি বাস থেকে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় বাসে অজ্ঞানরত যাত্রীদের থেকে হাতিয়ে নেয়া ৫টি মোবাইল,নগদ ১১ হাজার একশো টাকা, মহিলাদের একটি পার্স, দুইটি মানিব্যাগ এবং অজ্ঞান করার কাজে ব্যবহৃত ওষুধ, স্প্রে ও জর্দাসহ পান সুপারি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,গ্রেপ্তারকৃতরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০