1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

রাজশাহীতে বিএনপির আহবায়কসহ আটক ৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৬৪৩ বার দেখা হয়েছে
  • মিরু হাসান,স্টাফ রিপোর্টর

রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সাত নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৩টায় মহানগরীর সাগরপাড়া মোড় ও রানীবাজারে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।
বিএনপির যুগ্মসচিব হারুন অর রশিদ বলেন,‘পুলিশ তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে। সাগরপাড়ায় কর্মসূচি পালনকালে বিএনপির কর্মীদের ওপর লাঠিচার্জ করে ব্যানার কেড়ে নেয়। সেখান থেকে মিছিল নিয়ে ভুবন মোহন পার্কের দিকে গেলে রাণীবাজারে আরেক দফা লাঠিচার্জ করে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু দাবি করেন,তাদের শতাধিক কর্মীকে মারপিট এবং অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান,ভুবন মোহনপার্কে মহানগর বিএনপি অনুমতি নিয়ে কর্মসূচি পালন করেছে। সেখানে কোনো বাধা দেওয়া হয়নি। সাগরপাড়া ও রানীবাজারে অনুমতি ছাড়াই জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করে। নিষেধ করলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয় এবং সরকারি কাজে বাধা দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সাত নেতাকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০