1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মালদ্বীপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৫১৬ বার দেখা হয়েছে
  • মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপে ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন করা হয়। রবিবার সকাল ১০ টায় জাতীয় দিবস উপলক্ষে মান্যবর হাইকমিশনার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। অতঃপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রবাসী আলেম জনাব মাওলানা মোঃ তাজুল ইসলাম। অত:পর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বানী পাঠ করে শোনানো হয়। বানী সমূহ পাঠ করেন যথাক্রমে জনাব চন্দন কুমার সাহা,তৃতীয় সচিব, শিরিন ফারজানা, প্রশাসনিক কর্মকর্তা,জনাব ময়নাল হোসেন,কনস্যুলার সহকারী ও জনাব আল মামুন পাঠান, কল্যাণ সহকারী। অতঃপর মহান স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে হাই কমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিআইপি জনাব আলহাজ্ব মোঃ সোহেল রানা এবং মালদ্বীপ আওয়ামী লীগের সাধারন সম্পাদক  মোঃ দুলাল হোসেন বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাই কমিশনার জনাব এস এম আবুল কালাম আজাদ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা শ্রদ্ধার্ঘ্য চিত্তে স্মরণ করেন। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি স্বাধীনতার সপক্ষে তৎকালীন প্রবাসীদের জনমত গঠনের বিষয় স্মরণ করেন। মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।অনুষ্ঠানে দুতালয়ের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহর সঞ্চালনায় বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেল প্রবাসী সোশ্যালের সভাপতি মোঃ জাকির হোসেন,ও ব্যবসায়ী নুরে আলম রিন্টু, দুতালয়ের কল্যাণ সহকারী মোঃ জসিম উদ্দিন সহ, রাজনীতিবিদ ব্যবসায়ী, পেশাজীবি এবং বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসি বাংলাদেশী ব্যক্তিবর্গ ও হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০