1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

পলাশবাড়ীতে স্বাধীনতা দিবসে পুরস্কার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৫২৫ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

সারাদেশের ন্যায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দিনব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ কর্মসূচীর শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি,মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে বাংলাদেশ পুলিশ,আনসার ভিডিপি,বিএনসিসি,গ্রাম পুলিশ স্কাউট ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াচ প্রদর্শন,শাররিক কশরত,ক্রীড়া প্রতিযোগিতা,মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,এতিম খানা ও হাসপাতালে উন্নত খাবার বিতরণ,মসজিদ,মন্দির ধর্মীয় উপসানলয় গুলোতে দোয়া ও বিশেষ প্রার্থনা,ক্রীড়াসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা। প্যারেড পরিচালনা করেন পলাশবাড়ী থানা পুলিশের এস আই আব্দুল মান্নান। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০