1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৫৭৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে ১ মহিলা এবং হাসপাতালে নেওয়ার পথে ১ পুরুষ যাত্রী মারা যায়।
মারাত্মক আহত হয় অটোরিক্সার শিশু যাত্রী নুসরাত জাহান (৭) এবং অটোচালক মাজারুল (৩৮)। আহত দুই জনকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলো, কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫) ।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, দূর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০