1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবেনা প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫৫১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ১৭ উপজেলায় ১ হাজার ৭ শ’ ৯০টি প‌রিবার‌ পেলো নিজ ঠিকানা প্রধানমন্ত্রীর উপহার ঘর।
প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন। দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারা অনেক আনন্দের।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। এ দল মানুষের পাশে থাকে। জাতির জনক বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। বুধবার গণভবন থেকে দেশের বিভিন্ন উপজেলাসহ কু‌মিল্লায় ১ হাজার ৭শ ৯০‌টি পরিবারকে ২শতক ভূমিসহ একক ঘর হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এদি‌কে কু‌মিল্লার ম‌নোহরগঞ্জ,লাকসাম চৌদ্দগ্রাম,চা‌ন্দিনা ,লালমাই ও বিপাড়াসহ ৬উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
কুমিল্লার ১৭ উপজেলায় ১ হাজার ৭ শ’ ৯০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর প্রদান করা হয়ে‌ছে । কুমিল্লার আদর্শ সদর উপজেলায় উদ্বোধন যোগ্য ঘরের সংখ্যা ৮৬টি, সদর দক্ষিণে ১৬০টি,নাঙ্গলকোটে ১২৪টি, লাকসামে ৭২টি, মনোহরগঞ্জে ১১২টি, লালমাইতে ৪৮টি, বরুড়াতে ৭৮টি, চান্দিনাতে ১০৩টি, দাউদকান্দিতে ১৩০টি, মেঘনায় ৭৪টি, তিতাসে ৮৪টি, হোমনা ৫৭টি, মুরাদনগরে ১১৫টি, দেবিদ্বারে ১৫০টি, ব্রাহ্মণপাড়ায় ২১৮টি এবং বুড়িচং উপজেলায় ৯৯টি।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় এতে গণভবন হইতে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আরও ৮৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী উপহার ভূমিসহ ঘর পেয়েছেন। গতকাল বুধবার আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমত্রী শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান এড মো.আমিনুল ইসলাম টুটুল, নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা সহ উপ‌জেলার কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃনন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০