1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে তারের কয়েলের মধ্যে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ মাদককারবারি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬১৪ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তারের কয়েলের মধ্যে অভিনব কায়দায় ফেন্সিডিল বহন কালে পলাশবাড়ী পৌর এলাকায় ৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী জামিল আকন্দ (৩০) কে পলাশবাড়ী পৌরসভায় শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে সূর্য্য পরিবহণে চেকিংকালে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো কামাল হোসেন এর দিক নির্দেশনায় ডিবি ওসি গাইবান্ধা এর নেতৃত্বে ডিবি, গাইবান্ধার অফিসার ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল ২১ মার্চ মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার ঢাকাস্ট্যান্ডে শ্যামলী পরিবহণ কাউন্টারের সামনে সূর্য্য পরিবহনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ি জামিল আকন্দ (৩০) কে গ্রেফতার করে। তাকে তল্লাশী করিয়া তার হেফাজতে থাকা তারের কোয়েলে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে ও আলামত হিসেবে জব্দ করে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত জামিল আকন্দ (৩০) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মোঃ চান মিয়া আকন্দের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে ডিবি ওসি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০