1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দেবীদ্বার ফতেহাবাদ নায়েব আলী কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৬৬০ বার দেখা হয়েছে
  • মো: ইসহাক খাঁন দেবীদ্বার কু‌মিল্লা প্রতি‌নি‌ধি

শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক মান সম্মত অবকাঠামো গড়ে তোলার পাশাপা‌শি শিক্ষার্থী‌দের মা‌ল্টি‌মি‌ডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব সহ আধুনিক শিক্ষার সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। দে‌শের শিক্ষা ব‌্যাবস্থা‌কে বিশ্বমা‌নের ক‌রতে শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে আওয়ামী লীগ সরকার বদ্ধপ‌রিকর।
দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ নায়েব আলী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কুমিল্লা ৪,(দেবীদ্বার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল।
সোমবার বি‌কে‌লে ঐ‌তিহবাহী বিদ‌্যাপীঠ ফ‌তেহাবাদ না‌য়েব আলী ক‌লে‌জ মা‌ঠে অনু‌ষ্ঠিত ওই নবীন বরণ অনুষ্ঠানে প্রফেসর শ‌হিদুল হক সরকার এর সভাপ‌তি‌ত্বে উক্ত নবীন বরণ অনুষ্ঠা‌নে আ‌রো বক্তব‌্য রা‌খেন ক‌লে‌জের প্রতিষ্ঠাতা এইচ এম সা‌দির হো‌সেন, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি মনিরুজ্জামান মাস্টার, সময় টি‌ভির ইতালী প্রতি‌নি‌ধি লেখক সাংবা‌দিক মাকসুদুর রহমান, এ‌টিএম মে‌হেদী হাসান ভি‌পি, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মোস্তফা কামাল চে‌ৗধুরী, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আলহাজ্ব আবুল কাশেম ওমানী, জেলা প‌রিষদ সদস‌্য শি‌রিন সুলতানা, জেলা প‌রিষদ সদস‌্য বাবুল হো‌সেন রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামিম,ছাত্রলীগ নেতা বিল্লাল হো‌সেন, বিশিষ্ট ব্যাবসায়ী দেলোয়ার হোসেন সরকার প্রমুখ।
বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্মন্ন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০